ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন — কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। বিশ্বরোড এলাকা অতিক্রম করার পর কোটবাড়ির দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি বাসটির টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি, ফলে শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পান।

এক শিক্ষার্থী বলেন, ‘আমি চালকের পাশেই বসা ছিলাম। হঠাৎ দুই ব্যক্তি বাসটি থামানোর চেষ্টা করেন। আমরা কাছে আসতেই দেখি, বাসের নিচে আগুন জ্বলছে। এরপর আমরা সবাই দ্রুত বাস থেকে নামতে থাকি। এর মধ্যেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাসচালক মো. শফিক জানান, ‘আমি বাস নিয়ে যাওয়ার সময় দেখি, তারা রাস্তায় টায়ার ফেলে দাঁড়িয়ে আছে। আমাদের বাস যখন তাদের মুখোমুখি হয়, তখনই তারা টায়ারে আগুন ধরিয়ে বাসের দিকে নিক্ষেপ করে। আমি পরিস্থিতি বুঝতে পেরে আগেই বাসটি নিরাপদ দিকে নিয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ষা করি।’

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান। তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে আগুন বাসে লাগেনি। বাস অক্ষত আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি এবং এ বিষয়ে তদন্ত করছি।’ তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা, শিক্ষার্থীরা অল্পের জন্য রক্ষা পেলেন

আপলোড সময় : ১১:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬