ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তি শেয়ারের দরপতনে বিপর্যস্ত মার্কিন পুঁজিবাজার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

প্রযুক্তি শেয়ারের দরপতনে বিপর্যস্ত — যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক দরপতনের ফলে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ারের দর কমায় টানা তৃতীয় দিনের মতো পতন হয়েছে দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলোতে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেন শেষে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ২ দশমিক ৪৯ শতাংশ কমেছে।

এদিন নাসডাক কম্পোজিট সূচক ৬২৫ দশমিক ৮৩ পয়েন্ট কমে ২৪ হাজার ৫০৯ দশমিক ৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৯২ শতাংশ কমে ৭ হাজার ৪১৬ দশমিক ৫৯ পয়েন্টে নেমেছে। আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ৭৩৯ দশমিক ৩৮ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ কমে ৫১ হাজার ৬০৮ দশমিক ১৭ পয়েন্টে লেনদেন শেষ করেছে।

বাজারে দরপতনের পেছনে এনভিডিয়ার শেয়ারের বড় ভূমিকা রয়েছে। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ৪ দশমিক ১ শতাংশ কমেছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার বিষয়ে পরিচালনা পর্ষদ কোনো আলোচনা করছে না—এমন খবর প্রকাশের পর শেয়ারটির ওপর চাপ আরও বেড়েছে। এ ছাড়া চীনা প্রতিষ্ঠানগুলোর বিদেশে অবস্থিত এনভিডিয়ার কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার সুযোগ বন্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের উদ্যোগও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদকে নতুন নেতৃত্ব খুঁজতে প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিদের বিবেচনার আহ্বান জানিয়েছেন। এসব ঘটনা ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এফবিবি ক্যাপিটাল পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইক মুসিও বলেন, দুই সপ্তাহ আগেও এনভিডিয়ার শেয়ারে বিনিয়োগকে নিরাপদ মনে হচ্ছিল। কিন্তু এখন অনেক অনিশ্চিত বিষয় সামনে এসেছে, যেগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে বিনিয়োগকারীদের আরও তথ্য প্রয়োজন। তার মতে, অনেক বিনিয়োগকারীই এখন পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হয়ে বাজারে থাকতে চাইছেন না।

এদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাজার বন্ধের পর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে এনভিডিয়ার। বিশ্লেষকদের ধারণা, গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় ও রাজস্ব প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। তবে বিনিয়োগকারীদের নজর শুধু আর্থিক ফলাফলে সীমাবদ্ধ থাকবে না; জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর কোম্পানিটি কীভাবে এগোবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গত সপ্তাহে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর সিইও পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। এর মধ্যে চীনা গুপ্তচর বলে সন্দেহ করা এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে। তার পদত্যাগের খবরের পর এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে, যা ২০২৫ সালের এপ্রিলের পর কোম্পানিটির সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

ফ্রিডম ক্যাপিটাল মার্কেটসের প্রধান বাজার কৌশলবিদ জে উডস বলেন, এনভিডিয়ার ভালো আর্থিক ফলাফল প্রকাশ পেলেও হুয়াংয়ের বিদায় ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলোর সমাধান হবে না। ৩৩ বছর ধরে একজন প্রধান নির্বাহীর নেতৃত্বে থাকা কোম্পানিটির এখন প্রমাণ করতে হবে, প্রতিষ্ঠাতার নেতৃত্ব ছাড়াও তারা ধারাবাহিকভাবে ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে সক্ষম।

এনভিডিয়ার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের অন্যান্য কোম্পানির শেয়ারেও বড় দরপতন হয়েছে। চিপ নির্মাতা মাইক্রন টেকনোলজি ও ইন্টেলের শেয়ার ৭ শতাংশের বেশি কমেছে। অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের দর কমেছে ৫ শতাংশ এবং মেমোরি চিপ নির্মাতা স্যানডিস্কের শেয়ার কমেছে প্রায় ৮ শতাংশ। কম্পিউটার নির্মাতা ডেলের শেয়ার প্রায় ৭ শতাংশ এবং সফটওয়্যার কোম্পানি ওরাকলের শেয়ার প্রায় ৫ শতাংশ কমেছে।

পরবর্তী সময়ে বিক্রির চাপ এআই খাতের বাইরেও ছড়িয়ে পড়ে। আর্থিক খাতের বড় প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাকস ও জেপিমরগান চেজের শেয়ারও ২ শতাংশের বেশি কমেছে।

এদিকে চলতি সপ্তাহে এআই খাতের আরেক বড় প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বাজারের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটির সম্ভাব্য বাজারমূল্য ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার হতে পারে। আইপিওতে শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের আইন অনুযায়ী: তথ্য উপদেষ্টা

প্রযুক্তি শেয়ারের দরপতনে বিপর্যস্ত মার্কিন পুঁজিবাজার

আপলোড সময় : ০২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬