ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবকাঠামো ও জ্বালানি খাতে মার্কিন অর্থায়নের সুযোগ পাচ্ছে বাংলাদেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

অবকাঠামো ও জ্বালানি খাতে — বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে মার্কিন অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় ডিএফসি। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বাড়াতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধার মাধ্যমে অর্থের অভাব বা ঝুঁকির কারণে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এ উদ্যোগের ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করছে সংস্থাটি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, অর্থায়নের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র।

তিনি জানান, এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হলো পারস্পরিক বাণিজ্য চুক্তি। এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসি জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।

মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানো এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে সংস্থাটি।

এদিকে, রপ্তানি লেনদেনে সাইবার জালিয়াতি প্রতিরোধে রপ্তানিকারকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ (এফইপিডি-১) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে ইলেকট্রনিক নথি আদান-প্রদান এবং ব্যাংকের পেমেন্ট বা অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাধারণ অনুমোদনের (জেনারেল অথরাইজেশন) আওতায় বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের পরামর্শ দিতে হবে রপ্তানিকারকদের।

এ ছাড়া ক্রেতা বা বিক্রেতার ব্যাংক হিসাবের বিবরণ কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো ধরনের পরিবর্তনের অনুরোধ এলে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আগে পূর্বনির্ধারিত যোগাযোগমাধ্যম ব্যবহার করে রপ্তানিকারকদের কাছ থেকে বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের যেকোনো সন্দেহজনক লিংক, অযাচাইকৃত অ্যাপ্লিকেশন এবং পাসওয়ার্ড, পিন বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার মতো প্রতারণামূলক অনুরোধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো ধরনের জালিয়াতির সন্দেহ হলে, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন দেখা গেলে কিংবা নথিপত্র জালিয়াতির ঘটনা ঘটলে রপ্তানিকারকদের অবিলম্বে সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে জানাতে হবে।

একই সঙ্গে উপযুক্ত যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতামূলক নির্দেশনাগুলো দ্রুত রপ্তানিকারকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২৪ টাকা ৫০ পয়সা দরে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এ নিলামের পর রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে তুলনামূলক কম দামে ডলার বিক্রি করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সোমবার সকালে রেমিট্যান্স হাউজগুলো বাণিজ্যিক ব্যাংকের কাছে প্রতি ডলার ১২৪ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করেছিল। তবে দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের নিলামের পর প্রতি ডলারের দাম কমে ১২৪ টাকা ৫০ থেকে ৬০ পয়সায় নেমে আসে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের স্পন্সর ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ফান্ডটির ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড পর্ষদ সভার তারিখ পুনর্নির্ধারণ করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য বন্ধে দ্রুত আইন প্রণয়নের ঘোষণা তথ্যপ্রযুক্তিমন্ত্রীর

অবকাঠামো ও জ্বালানি খাতে মার্কিন অর্থায়নের সুযোগ পাচ্ছে বাংলাদেশ

আপলোড সময় : ১০:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬