ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন — দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারের নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, নিবন্ধন চলবে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এবং অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি। প্রতিযোগিতার উদ্দেশ্য হলো মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা যেন উত্তরের উৎস খুঁজে দেখতে ও তথ্য যাচাই করতে শেখে, সেটিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য সচিব মাসুম আল হাসান রকি।

প্রতিযোগিতাটি হবে তিন পর্বে। শিক্ষার্থীর অভিভাবক wikischolar.bd ঠিকানায় অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করবেন; নিবন্ধন শেষে প্রত্যেক শিক্ষার্থী একটি উইকিস্কলার আইডি পাবে। প্রথম পর্ব, অর্থাৎ অনলাইন প্রাথমিক পর্ব, অনুষ্ঠিত হবে শনিবার, ১৯ ডিসেম্বর ২০২৬। মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে অংশ নেওয়া যাবে; প্রশ্ন হবে বাংলায়, জ্ঞানমূলক ও বিশ্লেষণধর্মী দুই ধরনের।

দেশের ৬৪ জেলাকে ছয়টি নদীর নামে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচিতরা অংশ নেবে সরাসরি অনুষ্ঠেয় আঞ্চলিক পর্বে, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে কর্মশালা ও সচেতনতামূলক সেশন। আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময়সূচি: পদ্মা অঞ্চল ২ জানুয়ারি, তিস্তা ৯ জানুয়ারি, কর্ণফুলী ১৬ জানুয়ারি, সুরমা ২৩ জানুয়ারি, রূপসা ৩০ জানুয়ারি এবং যমুনা অঞ্চল ৬ ফেব্রুয়ারি ২০২৭। প্রতিটি অঞ্চলের সেরা ১০ জন, মোট ৬০ জন, অংশ নেবে জাতীয় চূড়ান্ত পর্বে।

জাতীয় চূড়ান্ত পর্ব ও উৎসব অনুষ্ঠিত হবে ঢাকায়, শনিবার, ৮ মে ২০২৭। এবারের পাঠ্য তালিকায় রয়েছে ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি বিষয়ে বাংলা উইকিপিডিয়ার ২৫টি নিবন্ধ। প্রথম পর্বে ১০টি, আঞ্চলিক পর্বে ১২টি এবং চূড়ান্ত পর্বে ১৬টি নিবন্ধ থাকবে। তালিকায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলা ভাষা আন্দোলন ও সুন্দরবনের পাশাপাশি রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, অপতথ্য ও তথ্য নিরাপত্তা।

জাতীয় পর্বের চ্যাম্পিয়ন পাবে একটি ম্যাকবুক, প্রথম রানার-আপ একটি ল্যাপটপ ও দ্বিতীয় রানার-আপ একটি ই-রিডার; সঙ্গে প্রত্যেকে পাবে ১০ হাজার টাকা বিকাশ। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবে ৫ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা করে। অনলাইন পর্বে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা পাবে ডিজিটাল সনদ, আর আঞ্চলিক পর্বের সব অংশগ্রহণকারী পাবে মুদ্রিত সনদ ও স্যুভেনির।

উইকিস্কলার আয়োজক কমিটির সভাপতি আলী হায়দার খান তন্ময় বলেন, ছোটদের প্রযুক্তির সঠিক ব্যবহার দেখিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সন্তান ও শিক্ষার্থীকে উইকিস্কলারে যুক্ত হতে উৎসাহ দিন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে wikischolar.bd ওয়েবসাইট ও facebook.com/wikischolar পাতায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের অভিযোগে আইনি চাপে ইন্টেল, শেয়ার দর কমেছে ২৯ শতাংশ

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

আপলোড সময় : ১২:৪৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬