ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের চাহিদা কমলেও কেন্দ্র ভাড়ার চাপ অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

বিদ্যুতের চাহিদা কমলেও কেন্দ্র — দেশে শীতের আগমনে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করেছে। গত দুই দিনে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ৯ হাজার মেগাওয়াটের ঘরে নেমে এসেছে। এক মাস আগে রাতের শেষভাগে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪ হাজার মেগাওয়াট। বর্তমানে দৈনিক গড় বিদ্যুৎ সরবরাহ ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি হয়েছে, যা এক মাস আগে ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। সংশ্লিষ্টরা মনে করছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা আরও কমতে পারে।

বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ইতোমধ্যে জ্বালানি তেলভিত্তিক ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমিয়ে এনেছে। বর্তমানে দিনের বেলায় এসব কেন্দ্রের এক থেকে দেড় হাজার মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা হচ্ছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনেক সময় এসব কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকে।

সংশ্লিষ্টদের মতে, শীত মৌসুমে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হওয়ায় তেলভিত্তিক কেন্দ্রগুলো পুরোপুরি বন্ধ রাখার সুযোগ নেই। ফলে বিদ্যুতের চাহিদা কমলেও উৎপাদন ব্যয় ও কেন্দ্র ভাড়ার আর্থিক চাপ থেকে বিপিডিবি পুরোপুরি স্বস্তি পাচ্ছে না।

বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গতকাল সকাল ৬টায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৭০০ মেগাওয়াট। বিকাল ৫টায় তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ২০০ মেগাওয়াটে। এর আগের দিন শনিবার ভোর ৫টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ৯ হাজার ৬৪ মেগাওয়াট। ওই দিন বিকাল ৫টায় সরবরাহ করা হয় ১১ হাজার ৪৪৮ মেগাওয়াট।

বিপিডিবির হিসাব অনুযায়ী, গতকাল দিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল ১১ হাজার ৭ মেগাওয়াট। সন্ধ্যায় সর্বোচ্চ উৎপাদন হয় ১৩ হাজার ৫৬৪ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রগুলোয় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের দায়িত্বে রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনিবার রাত ১টা থেকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত ১৭ ঘণ্টায় বিদ্যুতের গড় সরবরাহ ছিল ১১ হাজার মেগাওয়াটের কিছু বেশি। এক মাস আগেও একই সময়ে গড় সরবরাহ ছিল ১৫ থেকে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট।

বিপিডিবির কর্মকর্তারা বলছেন, শীতের প্রভাবে বিদ্যুতের চাহিদা দুই থেকে তিন হাজার মেগাওয়াট কমেছে। সামনে এ প্রবণতা আরও বাড়তে পারে। সাধারণত শীতকালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও বৈদ্যুতিক পাখার ব্যবহার কমে যায়, ফলে বিদ্যুতের চাহিদার বড় একটি অংশ, যা ‘কুলিং লোড’ নামে পরিচিত, তা হ্রাস পায়।

বিপিডিবির সদস্য (উৎপাদন) জহরুল ইসলাম বলেন, শীত শুরু হওয়ায় বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের ব্যবহার কমেছে। ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় চাহিদাও হ্রাস পেয়েছে। রাজধানীতেও শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই অনেকে এসি ও ফ্যানের ব্যবহার কমিয়ে দিয়েছেন। এটি বিদ্যুতের চাহিদা কমার অন্যতম কারণ।

তবে বিদ্যুতের চাহিদা কমার পেছনে শিল্প-কারখানায় উৎপাদন হ্রাসের প্রভাবও থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টদের কেউ কেউ। তাদের মতে, রাজধানীসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানা বন্ধ থাকায় শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার কমেছে। বিশেষ করে গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বিকল্প হিসেবে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করে থাকে। সম্প্রতি পোশাকশ্রমিকদের অসন্তোষের জেরে বেশ কিছু কারখানা বন্ধ থাকায় বিদ্যুতের চাহিদায় এর প্রভাব পড়তে পারে।

যদিও বিপিডিবির কর্মকর্তারা মনে করছেন, শিল্প-কারখানা বন্ধ থাকার কারণে বিদ্যুতের চাহিদায় বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়। তাদের মতে, শীতের আগমন এবং এসি ও ফ্যানের ব্যবহার কমে যাওয়াই চাহিদা হ্রাসের প্রধান কারণ।

গতকাল বিকাল ৫টার বিদ্যুৎ সরবরাহের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ওই সময় জাতীয় গ্রিডে মোট সরবরাহ ছিল ১২ হাজার ২০০ মেগাওয়াট। এর মধ্যে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৫৪৭ মেগাওয়াট এবং কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৩৪৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে। জ্বালানি তেলভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন ছিল ১ হাজার ৩৩২ মেগাওয়াট।

এ ছাড়া ভারত থেকে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় ১ হাজার ২৪ মেগাওয়াট, আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮৬৪ মেগাওয়াট এবং নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে। হাইড্রো ও সৌরবিদ্যুৎ মিলিয়ে সরবরাহ ছিল ৪৫ মেগাওয়াট।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিমও বিদ্যুতের চাহিদা কমার প্রধান কারণ হিসেবে কুলিং লোড হ্রাসের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এসি ও ফ্যানের ব্যবহার কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা হ্রাস পেয়েছে। এর বাইরে উল্লেখযোগ্য কোনো কারণ নেই। ঢাকার বাইরে ইতোমধ্যে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। ফলে সারা দেশে ফ্যানের ব্যবহার কমেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

উইকিস্কলার জ্ঞানচর্চা প্রতিযোগিতার নিবন্ধন শুরু

বিদ্যুতের চাহিদা কমলেও কেন্দ্র ভাড়ার চাপ অব্যাহত

আপলোড সময় : ১২:৩৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬