ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা — ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক হিসেবে সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির যোগ দিয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা নতুন দায়িত্ব গ্রহণ করেন।

সেলিম বারকাত একজন বিশিষ্ট ব্যাংকার এবং আর্থিক খাতের জ্যেষ্ঠ নির্বাহী। তার ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক ব্যাংকিং, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা অর্জন করেছেন।

১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সিটিব্যাংক এনএ বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলেন সেলিম বারকাত। তিনি দেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে দেশে ফিরে হাবিব ব্যাংক লিমিটেডে জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে যোগ দেন সেলিম বারকাত। পরে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপে ব্যাংকটির কার্যক্রম তদারকি করেন।

অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি প্রায় ৩০ বছরের সামরিক কর্মজীবনে কৌশলগত পরিকল্পনা, সামরিক পরিচালনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন।

হুমায়ুন কবির রংপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর এবং যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দুই পরিচালকের গভর্ন্যান্স, নেতৃত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় দক্ষতা এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫৩ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, বুধবার (১১ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১২ লাখ ১৯ হাজার ৪৩৮টি শেয়ার ১০৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকা।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস্‌।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মেঘনা সিমেন্ট শেয়ার দর পতনে টপটেন লুজারের শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত

আপলোড সময় : ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬