ওয়ালটন কোহিনূর ও শাহজিবাজারের — শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৭৬ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৬ টাকা ৬৩ পয়সা। এই সময়ের মধ্যে কোম্পানির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৫৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৪৫ পয়সা ছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৮ টাকা ১ পয়সা।
অন্যদিকে, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) পিএলসি একই তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির শেয়ার প্রতি আয় ৩ টাকা ৯৫ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৩ টাকা ৬৪ পয়সা।
কোহিনূরের শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৩০ পয়সা, যা গত বছরের একই সময়ে ৬ টাকা ৫ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৭ টাকা ৭ পয়সা।
শাহজিবাজার পাওয়ার কোং লিমিটেডও ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৪৫ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ১ টাকা ৪১ পয়সা।
এই সময়ের মধ্যে শাহজিবাজারের শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৫ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ১৪ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪৪ টাকা ৭৪ পয়সা।
ন্যাশনাল টিউবস লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৪ পয়সা লোকসান হয়েছে, আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।
৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৫ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর, সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
বিডিকম লিমিটেডও ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২৫ পয়সা হয়েছে, যা গত বছর একই সময়ে ছিল ৩৩ পয়সা।
এই সময়ের মধ্যে বিডিকমের শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৪৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৯ পয়সা ছিল। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৪১ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত হয়েছেন। তারা হলেন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক খাতের জ্যেষ্ঠ নির্বাহী সেলিম বারকাত এবং ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির। মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা নতুন দায়িত্ব গ্রহণ করেন।
সেলিম বারকাতের ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক ব্যাংকিং, ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা অর্জন করেছেন।
অনলাইন ডেক্স 






















