ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে নিহত ১

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার — রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (কিনেফ) সোমবার (৯ নভেম্বর) ইউক্রেনের ড্রোন হামলা হয়েছে। হামলায় শোধনাগারটির তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলায় এক বাসিন্দা নিহত হয়েছেন। খবর ইউরোনিউজের।

লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে হামলার পর অঞ্চলটির গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ইউক্রেনের ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানে, যার ফলে একজন বাসিন্দার মৃত্যু ঘটে।

কিনেফ শোধনাগারটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এবং ওমস্ক শোধনাগারের পর দেশের দ্বিতীয় বৃহত্তম তেল পরিশোধন কেন্দ্র। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন এ স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।

শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এই শোধনাগার থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। স্থাপনাটির নকশাগত বার্ষিক পরিশোধন সক্ষমতা ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল এবং রুশ দখলকৃত ক্রিমিয়ায় ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। তবে রাশিয়ার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইউরোনিউজ।

অন্যদিকে, ইউক্রেনেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে দেশটিতে ৩১৭টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী, এর মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। এ ছাড়া বান্দেরোল, দান-টি, গেরবেরা ও লক্ষ্যভ্রষ্ট করার কাজে ব্যবহৃত ড্রোনও ছিল। এসব ড্রোনের মধ্যে ২৭৬টি ভূপাতিত করা হয়েছে।

সোমবার সকালে ইউক্রেনের ওদেসা শহরের একটি খাদ্যপণ্যের গুদামে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। এছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতভর খারকিভ অঞ্চলে চালানো হামলায় শিশুসহ নয়জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া শহর ও আশপাশের এলাকায় হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন।

এদিকে, সুমি অঞ্চলে একটি গাড়িতে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হয়েছেন। ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারে নিহত ১

আপলোড সময় : ১২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬