ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে — বগুড়া ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরায়ণের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের অনুমতিক্রমে বিলটি উত্থাপন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

বিলটির মূল উদ্দেশ্য হলো বগুড়া ও আশপাশের এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জন্য উন্নত জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা।

এ লক্ষ্যে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত, পরিকল্পিত ও টেকসই উন্নয়ন এবং কার্যকর নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ (বউক) প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে বিলে।

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নগরকেন্দ্র বগুড়া ও আশপাশের এলাকার ক্রমবর্ধমান নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) আদলে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা করা হয়েছে।

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য ২০২৬ সালের ২৩ জুলাই মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। পরে ২৬ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে। একই বছরের ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ বিলটির ভেটিং সম্পন্ন করে।

পরবর্তী সময়ে বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।

বিলটি আইন হিসেবে প্রণীত হলে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ এবং দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পথ তৈরি হবে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, পদোন্নতি একজন কর্মকর্তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ তৈরি করে। তিনি আরও বলেন, কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং তৈরি পোশাক খাতের সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জাতীয় সংসদে আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধীদল। বিশেষ করে আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের পানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারার আওতায় এ প্রস্তাব জমা দিয়েছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। প্রস্তাবে তিনি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং দেশের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার আহ্বান জানিয়েছেন।

একই বিধির আওতায় দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় নিয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান।

সোমবার (৯ নভেম্বর) পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান এসব প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কার্যপ্রণালি বিধি অনুযায়ী, ১৪৭ ধারার আওতায় জমা দেওয়া প্রস্তাব স্পিকারের অনুমোদনে সংসদে গৃহীত হলে তা নিয়ে আলোচনা হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল উত্থাপন

আপলোড সময় : ০৮:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬