ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য জানালেন স্পিকার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২১৬ Time View

সংসদে এমপি গাজী নজরুলের — সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে থাকার তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি চিঠি পড়ে শোনান তিনি।

স্পিকার জানান, গত ২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাওয়া যায়, যাতে এমপি জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য উল্লেখ রয়েছে। তিনি বলেন, কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ অধিবেশন চলাকালীন এ ধরনের চিঠি সংসদে পড়ে শোনানোর বিধান রয়েছে।

জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর দায়ের করা ১৬৯৫ নম্বর জিডির সূত্রে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বাসা থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে।

পরবর্তীতে সাতক্ষীরার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় একটি এজাহার দায়ের করা হয়, যার নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। শেরেবাংলা নগর থানা পুলিশ ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে জিএম নজরুল ইসলাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। স্পিকার এ তথ্য সংসদ সদস্যদের অবহিত করেন।

এদিকে, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দেশব্যাপী ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজন করা হবে। ইউনিয়ন পর্যায় থেকে শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট এই ১০টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে, যার আওতায় ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তের কাজ করছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজিসহ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধীদল

সংসদে এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য জানালেন স্পিকার

আপলোড সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬