ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) শুরু হচ্ছে। এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। এদিকে, জাতীয় সংসদ চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া তিনটি অধ্যাদেশও অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে। এই অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি, মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ (বিধি-১৩১) ২৮১টি পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দিলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর মাধ্যমে অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের জন্য ব্যাটারি সংরক্ষণ সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় সংসদের নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে।

এছাড়া ই-পার্লামেন্ট এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতিও কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান রোহিঙ্গা সংকটকে একটি রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এর সমাধানও রাজনৈতিকভাবেই করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের নয়, এটি মিয়ানমারের সমস্যা। তাই এ সংকট সমাধানের দায়িত্বও মিয়ানমারকে নিতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীতে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট সমাধানে টেকসই উদ্যোগ: জাতীয় কৌশলপত্রের রূপরেখা ও আন্তর্জাতিক অবদান’ শীর্ষক জাতীয় নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট কোনো দ্বিপক্ষীয় সমস্যা নয়। এটি মিয়ানমার থেকে উদ্ভূত হয়েছে এবং এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিকত্ব নিশ্চিত করতে হবে।

সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন। তিনি জানান, ইতিমধ্যে রোহিঙ্গাবিষয়ক জাতীয় কৌশল প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতীয় ঐকমত্য, সমন্বিত কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপ জোরদার করা জরুরি। প্রত্যাবাসনের ক্ষেত্রে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, স্বতন্ত্র জাতিগত পরিচয় ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

আপলোড সময় : ১১:৫৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬