ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

নীলফামারীতে এনসিসি ব্যাংকের কৃষি — কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নীলফামারী সদর, ডিমলা ও ডোমার উপজেলায় সম্প্রতি ১৫,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধানের বীজ এবং সার।

এনসিসি ব্যাংকের এই উদ্যোগের আওতায় তিনটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী। এছাড়া, ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এনসিসি ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এনসিসি ব্যাংকের কার্যক্রমের মাধ্যমে নীলফামারী জেলার প্রান্তিক কৃষকরা উপকৃত হবে। এই উদ্যোগ কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।” তিনি ব্যাংক কর্তৃপক্ষকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি। তাই কৃষকদের উন্নয়নে নীলফামারী জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হলো।”

তিনি আরও জানান, “ভবিষ্যতে অন্যান্য জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। আমরা আশা করি, এই উদ্যোগ নীলফামারী অঞ্চলের কৃষকদের উচ্চ ফলনশীল ধান চাষে উৎসাহিত করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

নীলফামারীতে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম

আপলোড সময় : ১১:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬