ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ১০০ ফিটে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

রাজধানীর ১০০ ফিটে জলসিঁড়ি — রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের স্কুল বাসটিতে আগুন দেওয়া হয়। পরে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর জ্বলন্ত বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভাটারা থানার কর্তব্যরত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এদিকে গত কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবারও নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। গত কয়েক দিনে রাজধানীতে অন্তত আটটি বাসে আগুন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বলা হয়েছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে।

রোববার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

রাজধানী ঢাকায় কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজের জন্য প্রতিদিনই বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয় নগরবাসীকে। তবে মার্কেটে যাওয়ার পর সেটি বন্ধ পেলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হয়। তাই বাইরে যাওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন, সপ্তাহের কোন দিন কোন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকে।

আজ রোববার (৮ নভেম্বর) রাজধানীর বেশ কয়েকটি মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

আজ বন্ধ থাকবে বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

এ ছাড়া আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী বাণিজ্যিক এলাকা, নাখালপাড়া, মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৯৬। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যে এ চিত্র উঠে এসেছে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ছিল ৫২৯। ২৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। দুই শহরের বাতাসের মানই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকার তৃতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার একিউআই স্কোর ছিল ২৩৬। আর ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ছিল আফগানিস্তানের কাবুল। কলকাতার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং কাবুলের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

দূষিত শহরের তালিকার শীর্ষ ১০ এ থাকা অন্য শহরগুলোর একিউআই স্কোর ছিল ৯৯ থেকে ৫২৯ এর মধ্যে। আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বাতাসের মান ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

রাজধানীর ১০০ ফিটে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন

আপলোড সময় : ০৭:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬