ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, ভেপ-সিগারেট উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ — হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার বেশি মূল্যের পণ্য জব্দ করেছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম সোনার অলংকার।

গত ৬ ও ৭ নভেম্বর বিমানবন্দরে এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামে এক যাত্রী। বিমানবন্দরে তাঁর ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ৯০টি ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম সোনার অলংকার আনার তথ্য পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী, একই বছরে দ্বিতীয়বার সোনার অলংকার আনার কারণে এবার সেগুলো জব্দ করা হয়েছে।

অন্যদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান জোরদার রাখা হয়েছে।

এদিকে, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভবিষ্যতে কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে কমিশন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইউপি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচন আয়োজনের সার্বিক কার্যক্রম চলমান রয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।

ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, আগামীতে আর কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। তবে কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে নষ্ট বা বাতিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ ছাড়া নাগরিকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সব মিলিয়ে এ মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার। মোট চাল সংগ্রহের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। চাল সংগ্রহ কার্যক্রমও শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। গত বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল সরকার।

খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং রাষ্ট্রের টেকসই সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

তিনি বলেন, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। খাদ্যমন্ত্রী আরও বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের এই খাদ্যশস্য সংগ্রহ অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, ভেপ-সিগারেট উদ্ধার

আপলোড সময় : ০৫:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬