ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ১০ নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৬ Time View

রমজানে ১০ নিত্যপণ্যের আমদানি — আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও সরবরাহ বিবেচনায় নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ পণ্যের আমদানি সহজ করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব পণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর এই ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নিতে হবে।

সার্কুলারে এসব পণ্যের আমদানিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। অভ্যন্তরীণ বাজারে পণ্যগুলোর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যাংকগুলোকে এসব পণ্যের আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে রমজান মাসের চাহিদা বিবেচনায় কয়েকটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার মেয়াদ ৩১ মার্চে শেষ হয়।

নতুন সার্কুলারের ফলে রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

রমজানে ১০ নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

আপলোড সময় : ০৬:২২:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬