ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট, ইভিএম ব্যবহার হবে না

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

প্রথম ধাপে ১ হাজার — আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচন আয়োজনের সার্বিক কার্যক্রম চলমান রয়েছে এবং প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে উপজেলা সদরের আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ভবিষ্যতে ইভিএম ব্যবহারের বিষয়ে আখতার আহমেদ জানান, আগামীতে আর কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করা হবে না। তবে কমিশনের কাছে থাকা ইভিএমগুলো কীভাবে নষ্ট বা বাতিল করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়া, নাগরিকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে ছয় বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। সব মিলিয়ে এ মৌসুমে সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের দাম ৪৮ টাকা নির্ধারণ করেছে সরকার। মোট চাল সংগ্রহের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং এটি চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং চাল সংগ্রহ কার্যক্রমও শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।

গত বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল সরকার। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

খাদ্যমন্ত্রী আরও জানান, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সামগ্রিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুদ, সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা এবং খাদ্যশস্য আমদানির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনি ইশতেহার ২০২৬’-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং রাষ্ট্রের টেকসই সক্ষমতা অর্জন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ মনে করছে, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতা চালানোই এসব ঘটনার মূল উদ্দেশ্য।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা জানান সংস্থাটির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। তিনি বলেন, রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে।

আকতার হোসেন জানান, এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

ডিএমপি জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে মোবাইল পার্টি, পিকেট ডিউটি ও নজরদারি জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপিতে ভোট, ইভিএম ব্যবহার হবে না

আপলোড সময় : ০৪:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬