সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন — সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২২টি শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে, আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়া হলেও টাকার অংকে গত কার্যদিবসে তুলনায় লেনদেনে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১০৪৯ পয়েন্টে পৌঁছেছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট কমে ২০৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৫৫৮ কোটি ৮০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৪৫ কোটি ৪৩ লাখ ৫১ হাজার টাকা। এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২২টি কোম্পানির দর বেড়েছে, বিপরীতে ২০০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর দুপুর ৫টায় অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস পিএলসির শেয়ার লেনদেন আগামী ৯ নভেম্বর বন্ধ থাকবে। আগামী ৯ নভেম্বর, ২০২৬ তারিখ কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড ডেটের কার্যক্রম শেষে পরবর্তী কার্যদিবস থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ নভেম্বর দুপুর ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে, যা আগামী ১৫ নভেম্বর দুপুর ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে, যা আগামী ১২ নভেম্বর দুপুর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২২টি শেয়ারের দর পতন হয়েছে।
অনলাইন ডেক্স 

























