অগ্নি সিস্টেমসসহ বিভিন্ন কোম্পানির — পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ নভেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেডও পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। তাদের সভা আগামী ১২ নভেম্বর বিকাল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
বিমা খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে এক বছরের ব্যবধানে কোম্পানিটির জীবন বিমা তহবিল বেড়েছে ৪ কোটি ৭৭ লাখ টাকা।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির জীবন বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৩৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত হয়েছে ১৯ লাখ ৯০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা।
এছাড়া, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানির মোট আয় থেকে দাবি পরিশোধসহ মোট ব্যয় বাদ দেওয়ার পর উদ্বৃত্ত হয়েছে ৩৪ লাখ ৯০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ উদ্বৃত্তের পরিমাণ ছিল ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডও পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির সভা আগামী ১২ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
দেশবন্ধু পলিমার লিমিটেডও পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। তাদের সভা আগামী ১২ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেক্স 

























