ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আহ্বান: সমবায় পণ্যের বাজারজাতকরণ সহজ করতে হবে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

রাষ্ট্রপতির আহ্বান সমবায় পণ্যের — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবায় সমিতিগুলোর উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সহজ করার এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সমবায় খাতের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি সমবায় আন্দোলনের অতীত চিত্র তুলে ধরে জানান, ঠাকুরগাঁওয়ের মতো ছোট মহকুমা শহরেও সমবায় কার্যক্রমের প্রাণবন্ত উপস্থিতি ছিল। সেখানে সমবায় ভবন, কোল্ড স্টোরেজ ও সমবায়ীদের মার্কেট ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে।

রাষ্ট্রপতি বলেন, একসময় সমবায় আন্দোলন ঘিরে মানুষের মধ্যে যে আগ্রহ ও কর্মচাঞ্চল্য ছিল, বর্তমানে তা আর দেখা যাচ্ছে না। তিনি সমবায় খাতের অবনতির পেছনে দুর্নীতিকে অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রপতি জানান, সমবায় সংগঠনগুলোর অভ্যন্তরীণ দুর্নীতির কারণে অধিকাংশ সমিতি নষ্ট হয়ে গেছে এবং বর্তমানে হাতে গোনা কয়েকটি সমিতি সফলভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি আইনি ও নীতিগত বাধা দূর করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কিছু আইন সমবায়ের স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এনজিও কার্যক্রম সফলভাবে এগিয়ে যাওয়ায় সমবায় খাতকে প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। এ অবস্থায় সমবায় সমিতিগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা এনজিওগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে।

মিল্ক ভিটার সাফল্যের উদাহরণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একসময় প্রতিষ্ঠানটি গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি লাভ করছে, তবে এর মুনাফা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি মিল্ক ভিটার পাস্তুরিত দুধ, মাখন, চিজ ও আইসক্রিমের মতো পণ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার-প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।

সমবায় পণ্যের বাজারজাতকরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু উৎপাদন করলেই হবে না, পণ্য যথাযথভাবে বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, সমবায়ভিত্তিক কোম্পানি বা কমিটি গঠন করে উৎপাদকদের পণ্য বাজারজাতকরণে সহায়তা করা যেতে পারে। দেশে এ ধরনের কার্যকর বিপণনব্যবস্থার ঘাটতি রয়েছে। তিনি ডিজিটাল বিপণন ও ই-কমার্সের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর ওপর গুরুত্ব দেন।

এছাড়া রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও সুনীল অর্থনীতির মতো আধুনিক এবং সম্ভাবনাময় খাতে সম্পৃক্ত করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

রাষ্ট্রপতির আহ্বান: সমবায় পণ্যের বাজারজাতকরণ সহজ করতে হবে

আপলোড সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬