ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষে গ্যাস রূপান্তর ও সরবরাহ কার্যক্রম আবার শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

পেট্রোবাংলা গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। এর আগে, ১ নভেম্বর পেট্রোবাংলা জানিয়েছিল, সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত গ্যাস রূপান্তর কার্যক্রম বন্ধ থাকবে।

গত বছরের ডিসেম্বরেও টার্মিনালটিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সামিট এলএনজি টার্মিনাল দেশের গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত ব্যক্তিদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আর্থিক সহায়তা প্রদান করছে। শনিবার (৭ নভেম্বর) বিআরটিএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে নির্ধারিত ফরম-৩২ পূরণ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। আবেদন অনলাইনে বিএসপির মাধ্যমে করা যাবে। ৯০ দিন পার হলে আবেদন করার সুযোগ থাকবে না।

বিআরটিএর তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত হলে পরিবারের জন্য অন্যূন ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। অঙ্গহানির ক্ষেত্রে অন্যূন ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে সহায়তার পরিমাণ অন্যূন ১ লাখ টাকা।

রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজনের কারণে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর সলিডারিটি’ অনুষ্ঠিত হচ্ছে, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করেছে। অনুষ্ঠান বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।

এছাড়া, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে। এ কারণে বিকেলে নয়াপল্টন, কাকরাইল, ফার্মগেট, আসাদগেট ও মানিক মিয়া অ্যাভিনিউমুখী সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে।

তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সকাল থেকে গ্রাম পুলিশের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় ৪০ হাজার গ্রাম পুলিশ অংশ নিচ্ছে। এ আয়োজনের কারণে তেজগাঁও ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ তৈরি হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার (তেজগাঁও) রফিকুল ইসলাম জানিয়েছেন, কনসার্টের মঞ্চ নির্মাণের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন বন্ধ রাখা হয়েছে। অন্যান্য লেনের মধ্যে বিভাজক বসিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে বিকেলে জনসমাগম বাড়লে পরিস্থিতি বিবেচনায় যান চলাচলে বিকল্প ব্যবস্থা নেওয়া হতে পারে।

রফিকুল ইসলাম আরও জানান, প্রয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউ পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে শ্যামলীর দিক থেকে আসা যানবাহনগুলোকে লেক রোড, খেজুরবাগান ও কলাবাগানের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি অপরাধ বিভাগসহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের দায়িত্ব পালন করতে মোতায়েন করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলাকালে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

আপলোড সময় : ১০:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬