ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত চত্বরে ক্ষোভ প্রকাশ করলেন পরীমনি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

সাভারের বোট ক্লাব ভাঙচুর, মারধর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আদালতে উপস্থিত হন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি আদালতে আসার পর চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন।

আত্মসমর্পণ ও জামিন আবেদনের শুনানির জন্য আদালতে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা ও ভিড়ের কারণে পরীমনি মেজাজ হারান। তিনি একটি সাদা গাড়িতে করে আদালতে পৌঁছান এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করেন।

আদালত কক্ষে প্রবেশের সময় সাংবাদিক ও উৎসুক জনতার ভিড় ঠেলে এগোতে গিয়ে তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। নিরাপত্তাকর্মীদের টানাহেঁচড়া এবং বিশৃঙ্খল পরিবেশের কারণে আদালত চত্বরে তার ক্ষোভ প্রকাশ পায়।

এর আগে, বুধবার (৪ নভেম্বর) আদালত পরীমনির জামিন নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য থাকলেও পরীমনি আদালতে উপস্থিত হননি। তার আইনজীবী জানান, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বিচারিক প্রক্রিয়া বিলম্বিত করছেন। আদালত শুনানি শেষে আবেদন খারিজ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৩ ডিসেম্বর ধার্য করেন।

২০২২ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ পরীমনি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে এই মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৮ জুন রাতে পরীমনি ও তার সহযোগীরা বোট ক্লাবে ঢুকে বিনামূল্যে দামি মদের বোতল নিতে চান, যা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রংপুর ও বগুড়ার কিছু এলাকায়

আদালত চত্বরে ক্ষোভ প্রকাশ করলেন পরীমনি

আপলোড সময় : ১২:৩৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬