ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় গড়ে ৬১ দশমিক ০৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। তবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্ররা অগ্রগামী অবস্থানে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, আলিম পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। এর ফলে ছাত্রীরা পাসের হারে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছে।

এ বছর আলিম পরীক্ষায় ২ হাজার ২৮ জন ছাত্র জিপিএ-৫ অর্জন করেছেন, যা ছাত্রীর সংখ্যা ১ হাজার ২২২। সবমিলিয়ে ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে ছাত্রদের সংখ্যা ছাত্রীর তুলনায় ৮০৬ জন বেশি।

ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে ২৯ হাজার ২৬৯ জন ছাত্র এবং ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

আপলোড সময় : ০৫:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬