ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের লাল কার্ড দেখিয়েছে সংবিধান সংশোধনের বিরুদ্ধে: মিয়া গোলাম পরওয়ার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী পথে মানুষের উপস্থিতি তুলে ধরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ সংবিধান সংশোধনের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি সরকারকে একটা বার্তা দিতে চাই, ঢাকা থেকে কুষ্টিয়ার পথে পথে লাখো-কোটি মানুষের দিকে তাকিয়ে দেখুন।’ তিনি দাবি করেন, জনগণ সংবিধান সংশোধনের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে।

তিনি আরও বলেন, সরকারকে জুলাইয়ের রাজপথের আন্দোলন এবং গণভোটের রায় মেনে নিতে হবে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার না করলে জনগণ সরকারকে স্থায়ীভাবে বিদায় জানাবে।

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে, যার মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

জনগণের লাল কার্ড দেখিয়েছে সংবিধান সংশোধনের বিরুদ্ধে: মিয়া গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৫:২৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬