ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ভোটে সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ২০৬ Time View

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের জন্য নির্ধারিত সম্মানজনক ‘কোপা ট্রফি’ ভোটে আলজেরিয়ান তরুণ ফুটবলার ইব্রাহিম মাজাকে সেরা তিনে স্থান দিয়েছেন।

ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত ভোটের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, মেসি একমাত্র জুরি সদস্য যিনি মাজাকে সেরা তিনে অন্তর্ভুক্ত করেছেন। মাজা বর্তমানে বায়ার লেভারকুসেনের হয়ে খেলছেন।

প্রতিবছর কোপা ট্রফির ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন সাবেক ব্যালন ডি'অর বিজয়ীরা। মেসির তালিকায় অন্য দুই ফুটবলার হিসেবে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি।

মেসির ভোটের পেছনে সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে মাজার পারফরম্যান্স তাকে আকৃষ্ট করেছে।

মাজা বিশ্বকাপে চারটি ম্যাচে অংশ নিলেও গোল বা অ্যাসিস্টের দেখা পাননি। তবে ক্লাব ফুটবলে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন, চলতি মৌসুমে ১১ ম্যাচে ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলিম পরীক্ষায় ছাত্রীরা পাসের হারে এগিয়ে, জিপিএ-৫ এ ছাত্ররা

মেসির ভোটে সেরা তিনে আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা

আপলোড সময় : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬