ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এড়াতে চেষ্টা করছে ভারত সরকার: মোদি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৩৪ Time View

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের সঙ্কট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বিরোধীরা ভারতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩০ অক্টোবর) গুজরাটের বনাসকাঁঠায় একটি জনসভায় মোদি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছে তার সরকার। কিন্তু বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’

মোদি আরও জানান, কিছু মানুষ দেশের বিপদে আনন্দিত হন। তিনি ইরানের যুদ্ধের উদাহরণ দিয়ে বলেন, ‘ভারত একসঙ্গে মিলে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কিন্তু কিছু লোক ভুয়া খবর ছড়িয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করেন, কৃষকদের সার নিয়ে ভুল বোঝানো হচ্ছে এবং বিরোধীরা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এড়াতে চেষ্টা করছে ভারত সরকার: মোদি

আপলোড সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬