ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান ও ইউক্রেন যুদ্ধের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন বরখাস্ত মার্কিন জেনারেল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৩৩ Time View

ইরান ও ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করেছেন বরখাস্ত পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানান।

পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, সিলভিয়া চারবার পলিগ্রাফ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিওতে তথ্য ফাঁসের কথা স্বীকার করেন। যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ তাকে বরখাস্ত করেন। সিলভিয়া জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনের শুরু থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটে আসছিল। সিলভিয়া এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যাল ব্যবহার করে এবং ভার্জিনিয়ার আর্লিংটনের একটি রেস্তোরাঁয় এক সাংবাদিকের সঙ্গে বৈঠক করেন।

তদন্তকারীরা জানান, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিষয়ে গোপন নথি থেকে হাতে লেখা নোট ব্যবহার করে সাংবাদিকের কাছে তথ্য প্রকাশ করেছিলেন সিলভিয়া।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বৃহস্পতিবার জানান, মামলাটি সম্ভাব্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘গোপন তথ্য ব্যক্তিগত সম্পত্তি নয়। এ ধরনের তথ্য ফাঁস করা মানে দায়িত্বের প্রতি বিশ্বাসঘাতকতা করা।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

ইরান ও ইউক্রেন যুদ্ধের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন বরখাস্ত মার্কিন জেনারেল

আপলোড সময় : ০৭:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬