ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমপি কমিশনারের এয়ারপোর্ট থানার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এয়ারপোর্ট থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করেন এবং সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। সাহেবের বাজারের কালাগুল পুলিশ ফাঁড়ি বাজার এলাকায় স্থাপনের বিষয়ে এলাকাবাসীর উদ্বেগের কথা শোনা যায়।

পুলিশ কমিশনার এ সময় সাধারণ জনগণকে আশ্বস্ত করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি এসএমপি’র এয়ারপোর্ট থানাধীন চাঁনপুরস্থ ডগ স্কোয়াডের স্থানও পরিদর্শন করেন।

ডগ স্কোয়াডের জন্য এসএমপি’র অধিগ্রহণকৃত জমির চতুর্দিকে বেড়া নির্মাণের নির্দেশনা দেন কমিশনার।

এ সময় কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন এসএমপি’র উত্তরের ডিসি সাইফুল ইসলাম, স্টাফ অফিসার মুহিবুর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, ওসি তদন্ত আব্দুস সালাম এবং থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সফর

এসএমপি কমিশনারের এয়ারপোর্ট থানার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন

আপলোড সময় : ০৪:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬