রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে দিল্লি পুলিশ।
দিল্লি মেট্রো রেল করপোরেশনের (ডিএমআরসি) নেটওয়ার্কে থাকা তিন শতাধিক স্টেশনের মধ্যে স্পর্শকাতর এলাকার এই স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধের সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমআরসিকে দেওয়া এক চিঠিতে দিল্লি পুলিশের পরিবহন রেঞ্জের যুগ্ম কমিশনার রজনীশ গুপ্ত জানান, বিক্ষোভকারীদের অনিয়ন্ত্রিত জটলা যেন গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগোতে না পারে, সেজন্য শুক্রবার রাত ৯টা থেকে শনিবার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার ফটক বন্ধ রাখা প্রয়োজন।
এছাড়া, এসব স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের সংখ্যা বা চলাচলের ব্যবধান কমানোর পরামর্শও দেওয়া হয়েছে।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা পুলিশের সতর্কতামূলক পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























