ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম পর্যবেক্ষণ করে এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকার বর্জ্যকে অপসারণের পরিবর্তে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের মাধ্যমে সম্পদে রূপান্তর করতে চায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে চলমান কার্যক্রম দেশের অন্যান্য এলাকায় কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বি-৬ ব্লকে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্যাম্প থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করে প্রায় ৭০ কিলোওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

গত ১৮ আগস্ট প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হয় এবং বর্তমানে প্রকল্পটি প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা চালু থাকে। একই প্রকল্পে সংগৃহীত অন্যান্য বর্জ্য প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করা হচ্ছে, যা রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্যাম্প-৪ (বর্ধিত) এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্থাপিত আরেকটি প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বর্জ্য থেকে জৈব সার, কয়লা ও পরিশোধিত পানি তৈরির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা

আপলোড সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬