ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের বিপজ্জনক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে মাহমুদ আব্বাসের বক্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ফিলিস্তিনি জনগণ বর্তমানে তাদের ইতিহাসের অন্যতম বিপজ্জনক সময় পার করছে। তাদের মৌলিক প্রয়োজনীয় সব কিছুকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পূর্ব-রেকর্ডকৃত ভাষণে এ মন্তব্য করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে আব্বাস ও তার প্রতিনিধিদলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এর ফলে সরাসরি জাতিসংঘ সদরদপ্তরে উপস্থিত হয়ে ভাষণ দিতে পারেননি তিনি।

আব্বাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে কিছু রাষ্ট্র আর কতদিন নিশ্চুপ থাকবে? গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে এর ভয়াবহ পরিণতি দেখেছে বিশ্ব। ফিলিস্তিনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় আর কীসের জন্য অপেক্ষা করছে?’

তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের আহ্বান জানান। আব্বাস বলেন, গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরকে ‘এক রাষ্ট্র, এক সরকার, এক আইন এবং অস্ত্র বহনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র বৈধ সত্তার’ অধীনে পরিচালিত হওয়া প্রয়োজন।

৯০ বছর বয়সী আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্ব দিচ্ছেন। তবে দুর্নীতি এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আগ্রাসনের কারণে তার প্রতি ফিলিস্তিনিদের আস্থা কমে গেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফিলিস্তিনিদের বিপজ্জনক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে মাহমুদ আব্বাসের বক্তব্য

আপলোড সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬