ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫৭ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ভাষণ দিতে গিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জাতিসংঘকে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করেন এবং নিরাপত্তা পরিষদের ক্ষমতা কাঠামোর সংস্কারের আহ্বান জানান।

এরদোয়ান বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পরও সংস্থাটি তার মূল উদ্দেশ্য পূরণে অকার্যকর হয়ে পড়েছে। তিনি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর আধিপত্যের সমালোচনা করে বলেন, ১৯০টিরও বেশি দেশের ইচ্ছাকে মাত্র ৫টি দেশের হাতে জিম্মি রাখা ন্যায়সংগত নয়।

গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি ‘আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক আটক শিবির’। মার্কিন বাধার কারণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণে বাধা দেওয়ার বিষয়টি তিনি আন্তর্জাতিক অবিচার হিসেবে উল্লেখ করেন।

এরদোয়ান ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশগুলোর অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান এবং ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তুরস্ক গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছে এবং এ অভিযানকে গণহত্যার শামিল বলে উল্লেখ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান

আপলোড সময় : ১২:১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬