ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা দিতে হবে: জাতিসংঘে ড. খলিলুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, তরুণদের শুধু সুযোগের সুবিধাভোগী হিসেবে নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে। তিনি মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে ৮১তম সাধারণ পরিষদের সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান।

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্ব সংকটের সম্মুখীন। যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তন মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে। সংকটের পেছনে থাকা ব্যবস্থাগুলোতেও পরিবর্তন আনতে হবে, শুধুমাত্র সংকট দেখা দিলে প্রতিক্রিয়া জানানো যথেষ্ট নয়।

তিনি আস্থা পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, জাতিসংঘকে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নিজেদের দুর্বলতা স্বীকার করে বাস্তব পরিবর্তন আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি ও বাস্তব ফলাফলের মধ্যে ব্যবধান তৈরি হলে আস্থা দুর্বল হয়।

শান্তি ও নিরাপত্তার বিষয়েও ড. খলিলুর রহমান গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সংঘাতের স্থায়ী সমাধান সামরিক শক্তির ওপর নির্ভর করতে পারে না; আলোচনার পথ ও আন্তর্জাতিক আইনকে সামনে রেখে শান্তির পথ খুঁজতে হবে।

টেকসই উন্নয়ন এবং জলবায়ু সংকট মোকাবিলার বিষয়েও তিনি বক্তব্য রাখেন। উন্নয়নের সুফল যদি কেবল কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে বৈশ্বিক বৈষম্য বাড়বে। জলবায়ু সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়ন ও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন রয়েছে।

ড. খলিলুর রহমানের বক্তব্যে তরুণদের অংশগ্রহণ, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তার সুশাসন এবং জাতিসংঘের সংস্কারের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, আস্থা ফিরিয়ে আনতে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে বহুপক্ষীয় সহযোগিতা এখনও কার্যকর।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

তরুণদের সিদ্ধান্ত গ্রহণের টেবিলে জায়গা দিতে হবে: জাতিসংঘে ড. খলিলুর রহমান

আপলোড সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬