ঢাকা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান: রয়টার্স

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান ওই কর্মকর্তা, যিনি নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় পুনরায় সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য পেয়েছেন তারা। ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিলে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে তারা কূটনৈতিকভাবে সংকটের সমাধান করতে চায়। এরপর আলোচনার প্রক্রিয়া কীভাবে এগোবে, সে বিষয়ে দুইপক্ষের সম্মতির ভিত্তিতে একটি সময়সূচি নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি আবারো শুরু করার বিষয়ে তাদের এখতিয়ার দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের দাবি, শান্তি স্থাপন করেছেন তিনি, অন্যরা কেবল কথায় সীমাবদ্ধ

যুক্তরাষ্ট্র অবরোধ তুললে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দিতে প্রস্তুত ইরান: রয়টার্স

আপলোড সময় : ০৮:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬