ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪১ Time View

দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেইজে তিনি এ শোক জানান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘হিজ হাইনেস শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাঁর অসীম রহমতে মরহুমকে আশীর্বাদ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।’

উল্লেখ্য, শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ-শাসক পরিবারের সদস্য ও দুবাই পুলিশের উপ-চেয়ারম্যান ছিলেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই। তার মৃত্যুতে সোমবার থেকেই দুবাইয়ে ১০ দিনের সরকারি শোক পালন করা হবে।

এ সময় পুরো আমিরাতে পতাকা অর্ধনমিত রাখা হবে। দুবাই মিডিয়া অফিসও বিষয়টি নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা

শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপলোড সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬