ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রেললাইনে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২১২ Time View

গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে রেললাইনের পাশ থেকে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে আলাদা স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপর দিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তারও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

গাজীপুরে রেললাইনে এক পুরুষ ও এক নারীর মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৪:৫৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬