ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে কুমিরের উপস্থিতি, আতঙ্ক ছড়িয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২১০ Time View

নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে কুমিরের দেখা পাওয়া গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্রথমে কয়েকজন বাসিন্দা কুমিরটি দেখতে পান।

রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুমিরের উপস্থিতি নিশ্চিত করেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, কুমিরটি উদ্ধারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুমিরটিকে লোকালয়ে চলাফেরা করতে দেখা যায়, যেখানে কয়েকজন সেটির পেছনে ধাওয়া করছিল।

বন্দর উপজেলা বন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রোববার বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা কুমিরটি ধরার চেষ্টা করেন। পরে ঢাকার বন্য প্রাণী উদ্ধারকারী দলও চেষ্টা করে, তবে কুমিরটি আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, তিনগাঁওয়ের আশপাশে কোনো নদী নেই এবং কাছের নদীও অনেক দূরে। ফলে কুমিরটি কীভাবে এখানে এসেছে, তা পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে এতিম শিশুর ওপর নির্যাতনের অভিযোগ বিএনপির দুই নেতার বিরুদ্ধে

নারায়ণগঞ্জের বন্দরে লোকালয়ে কুমিরের উপস্থিতি, আতঙ্ক ছড়িয়েছে

আপলোড সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬