ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর পরও নাগরিক সুবিধাবঞ্চিত দিরাই পৌরসভার ভরারগাঁও উত্তরপাড়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ভরারগাঁও উত্তরপাড়ায় প্রায় ৪০টি পরিবার বিদ্যুৎ, পাকা সড়ক ও নিরাপদ যোগাযোগের অভাবে ভুগছে। দিরাই পৌরসভা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হলেও, এই এলাকার বাসিন্দাদের মৌলিক নাগরিক সুবিধা এখনও পৌঁছায়নি।

স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে তারা বিদ্যুৎ সংযোগ, রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। তবে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি।

ভরারগাঁও উত্তরপাড়ার বাসিন্দারা কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। বর্ষায় তারা একটি বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করেন, যা বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীদের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দা ইকরাম আলী বলেন, "আমরা পৌরসভার মধ্যে বসবাস করেও শহরের কোনো সুবিধা পাই না।" অন্যদিকে, আকরাম আলী অভিযোগ করেন, নির্বাচনের সময় প্রার্থীরা প্রতিশ্রুতি দেন, কিন্তু ভোটের পর তাদের দেখা মেলে না।

জাসাসের দিরাই পৌর সভাপতি মাসুদ চৌধুরী বলেন, "ভরারগাঁও উত্তরপাড়ার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।" দিরাই পৌরসভার প্রশাসক সনজীব সরকার বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে। আমরা দেখব কী করা যায়।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার

২৭ বছর পরও নাগরিক সুবিধাবঞ্চিত দিরাই পৌরসভার ভরারগাঁও উত্তরপাড়া

আপলোড সময় : ০৮:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬