ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল: ২৪ আসামি কারাগারে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২২ Time View

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রিমান্ড শেষে ২৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় ১৫ আসামির জামিন আবেদনও নাকচ করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আজ রোববার এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন, তবে শুনানি শেষে আদালত জামিন আবেদনগুলো নামঞ্জুর করে ২৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম) সহ আরও অনেকে রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এ মামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ উদ্যোগ নিলে মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে বাসের চাপায় অটোরিকশা দুমড়ে নিহত ৩

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল: ২৪ আসামি কারাগারে

আপলোড সময় : ০৭:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬