ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়ানার মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের আনন্দের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার সাবেক স্বামী ও বর্তমান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসকে ‘আনন্দে আত্মহারা’ মনে হয়েছিল বলে দাবি করেছেন ডায়ানার ভাই আর্ল স্পেন্সার। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর পাওয়ার পর চার্লসকে ফোন করলে তার কথার টোন শুনে এমনটাই মনে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

আর্ল স্পেন্সার তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন, ওই সময় চার্লসকে এতটাই খুশি মনে হয়েছিল যে তার মনে হয়েছিল, তিনি যেন ‘লটারি জিতেছেন’। তবে এই দাবির তীব্র বিরোধিতা করেছে বাকিংহ্যাম প্যালেস, যা জানিয়েছে যে এসব দাবির কোনো সত্যতা নেই।

প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান। এর আগে তিনি তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন, যা আনুষ্ঠানিকভাবে ১৯৯৬ সালের আগস্টে সম্পন্ন হয়।

ডেইলি মেইলে প্রকাশিত স্মৃতিকথায় আর্ল স্পেন্সার লিখেছেন, ডায়ানার মৃত্যুর খবর তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে তার বোন জেনের কাছ থেকে পান। তিনি জানান, ডায়ানার মৃত্যুর খবর জানার পর যাদের ফোন করেছিলেন, তারা সবাই শোক প্রকাশ করেছিলেন, তবে চার্লসের আচরণ ভিন্ন ছিল।

আর্ল স্পেন্সারের ভাষ্য অনুযায়ী, চার্লস তাকে ফোনে জানান, পরদিন সকালে বালমোরাল প্রাসাদে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে তাদের মায়ের মৃত্যুর খবর দেওয়া হবে। এ বিষয়ে প্রিন্স হ্যারির প্রতিনিধি জানিয়েছেন, বইয়ে উল্লেখ করা বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’

ডায়ানার মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের আনন্দের অভিযোগ

আপলোড সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬