ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় আসাদের শাসনের বিরুদ্ধে লুকানো বইয়ের ভাণ্ডার উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

সিরিয়ার দামেস্কে আবু বিলাল নামে এক ব্যক্তির লুকানো বইয়ের ভাণ্ডার উদ্ধার হয়েছে। হাতুড়ি দিয়ে একটি দেয়াল ভাঙার পর সেখানে পাওয়া যায় হাজারো ইসলামী বই, মহানবী (সা.)-এর জীবনীসহ বিরল হাদিস সংকলন এবং কিছু নগদ টাকা ও সনদপত্র। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই ঘটনার খবর প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার সময় আবু বিলাল তার বইগুলো নিরাপদ রাখতে দেয়ালের পেছনে লুকিয়ে রাখেন। পরে তিনি কুয়েতে চলে যান। তার দাবি, আসাদ সরকারের শাসনামলে এসব বই নিয়ে তিনি নিরাপত্তার আশঙ্কায় ছিলেন।

দীর্ঘ ১৫ বছর নির্বাসিত থাকার পর আবু বিলাল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ফিরে আসেন। দেয়াল ভাঙার পর উদ্ধার হওয়া বইগুলো তার সারাজীবনের সংগ্রহ।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিরিয়াবাসীর কাছে এটি আশা ও অস্তিত্ব রক্ষার প্রতীক হয়ে উঠেছে। আসাদ শাসনামলে নিষিদ্ধ বইগুলো এখন মুক্ত আকাশের নিচে উন্মুক্ত হয়েছে। আবু বিলালের প্রত্যাবর্তনকে সত্য ও বিজয়ের চিহ্ন হিসেবে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সমালোচনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রশ্ন

সিরিয়ায় আসাদের শাসনের বিরুদ্ধে লুকানো বইয়ের ভাণ্ডার উদ্ধার

আপলোড সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬