ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্যার সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থান পরিষ্কার করার পাশাপাশি সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক রনভীর খান ও সদস্য সচিব মাহাথির মুহাম্মাদ উপস্থিত ছিলেন। অন্যান্য নেতাকর্মীদের মধ্যে হাসিবুর রহমান, রনক দাস, অনিন্দম সাহা, হৃদয় চন্দ্র পাল, রেজওয়ান অপু, সাকিব, রনি, বদরুল ইসলাম লাব্বায়েক, সাব্বির খান, জয়, নাজমুল হোসেন, নাফিস মাহমুদ ও ফয়সাল উল্লেখযোগ্য।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমে না থাকার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জনগণের জন্য আজীবন রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেন ইশরাক হোসেন

স্যার সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে

আপলোড সময় : ১২:২৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬