ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির মক্কায় হামলার অভিযোগে ইরানের প্রতিক্রিয়া

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

মক্কায় হামলার অভিযোগ নিয়ে সৌদি আরবের সঙ্গে ইরান প্রশ্ন তুলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুধু একটি ড্রোন মক্কার দিকে যাচ্ছিল—এমন দাবির ভিত্তিতে হুথিদের দায়ী করা যথেষ্ট নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন নিন্দনীয় এবং মক্কার মতো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলা গ্রহণযোগ্য নয়।

সৌদি আরব মঙ্গলবার সন্ধ্যায় দাবি করে, হুথিরা মক্কার দিকে একটি ড্রোন উৎক্ষেপণ করেছিল, যা পরে প্রতিহত করা হয়। তবে হুথিরা এই অভিযোগ অস্বীকার করেছে।

বাঘাই বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রাজনৈতিকীকরণ করা উচিত নয় এবং এসব বিষয়কে বিভেদ সৃষ্টি কিংবা আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর হাতিয়ার হিসেবেও ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে একাধিক ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান হয়েছে, যা মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

বাঘাই বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিয়ে কোনো ঘটনা ঘটলে তার প্রকৃত তথ্য নিশ্চিত করা জরুরি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বাতিল

সৌদির মক্কায় হামলার অভিযোগে ইরানের প্রতিক্রিয়া

আপলোড সময় : ০৯:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬