ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন মুকুহলানি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। তিনি আগামী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। মুকুহলানি প্রথম জিম্বাবুইয়ান হিসেবে এই পদে আসীন হলেন।

বর্তমানে মুকুহলানি আইসিসি-র অর্থ ও বাণিজ্যিক বিষয়ক এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়া, তিনি মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ মুকুহলানিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আইসিসি-র ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ায় আমি তাভেংওয়া মুকুহলানিকে আন্তরিক অভিনন্দন জানাই। তার অভিজ্ঞতা এবং বৈশ্বিক খেলা সম্পর্কে স্পষ্ট ধারণা আইসিসি বোর্ডের জন্য মূল্যবান হবে।’

মুকুহলানি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আইসিসি বোর্ডের সকল পরিচালকদের এই আস্থার জন্য আমি সম্মানিত। আমি ক্রিকেটের যৌথ অগ্রাধিকার নিশ্চিত করতে এবং বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বাতিল

প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন মুকুহলানি

আপলোড সময় : ০৮:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬