ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিউটি খাতুন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা দায়েরের অভিযোগে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। তিনি শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের বাবর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিউটি খাতুনের বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, বিউটির পরিবার এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ছেলে রাতুলও মাদক ব্যবসার সাথে জড়িত।

বিউটি খাতুনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সাংবাদিক মিরাজ জামান রাজের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। এই মামলা জমির বিরোধের জেরে করা হয়েছে বলে জানা গেছে। মিরাজ জামান রাজ জানান, বিউটি তার মায়ের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন এবং আদালতে মামলা চলমান রয়েছে।

আদালত মামলাটিকে ভিত্তিহীন ঘোষণা করে খারিজ করে দেন এবং মিথ্যা মামলা দায়েরের কারণে বিউটি খাতুনের বিরুদ্ধে আইনের ১৭(১) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রথম জিম্বাবুইয়ান হিসেবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান হলেন মুকুহলানি

ঝিনাইদহে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বিউটি খাতুন গ্রেপ্তার

আপলোড সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬