ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহন নিরাপদ রাখতে সহযোগিতা না করা দেশগুলোর কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে থাকবে। তিনি দাবি করেন, ইরান দ্রুত মার্কিন প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে।

গত রোববার আয়ারল্যান্ড সফরে আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প আশা প্রকাশ করেন যে, চলতি বছর এবং নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান সংঘাতের অবসান ঘটবে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

হরমুজে সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবেন ট্রাম্প

আপলোড সময় : ১২:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬