ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত দাবি করেছে, ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংস করেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

ভারত দাবি করেছে, পাকিস্তানের একটি বিশেষ মিশনের বিমানকে ৩১৪ কিলোমিটার দূর থেকে ধ্বংস করা হয়েছিল। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ চলাকালে ভারতীয় বিমানবাহিনীর এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা চালায়। এটি ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দীর্ঘ পাল্লার হামলার একটি উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে যে এই হামলা ভারতীয় বিমানবাহিনীর দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার বড় প্রমাণ। এতে শত্রুপক্ষের ধারণা ভুল প্রমাণিত হয়েছে যে, তারা অনেক দূরে থাকলে ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলা থেকে নিরাপদ থাকতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের ১২ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদমপুর বিমানঘাঁটি পরিদর্শন করেন এবং অভিযানে অংশ নেয়া ভারতীয় বিমানবাহিনীর সদস্যদের প্রশংসা করেন। একই বছরের ১৫ আগস্ট অভিযানে ভূমিকার জন্য ২১৯টি প্রেসিডেন্টস গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, পাকিস্তান সংঘাত বন্ধের আহ্বান জানায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

টোকিওর অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকা হানা কুরাকির মরদেহ উদ্ধার

ভারত দাবি করেছে, ৩১৪ কিলোমিটার দূর থেকে পাকিস্তানি বিমান ধ্বংস করেছে

আপলোড সময় : ০৩:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬