ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাগপুরে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট, যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ভারতের নাগপুরে ব্যাংককর্মীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি লুটের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লুটের পুরো অর্থই তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম সূরজ ভোজরাজ বোরকার। তিনি নাগপুরের একটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বেকার বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ভান্ডে প্লট শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে ব্যাংকে প্রবেশ করছিলেন। এ সময় তাদের অনুসরণ করে বোরকার। পুলিশের দাবি, তিনি ব্যাংকটি ঘুরে দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন এবং ব্যাংকের কর্মকর্তাদের বের হওয়ার সময়ের অপেক্ষায় ছিলেন।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে বলেন, ব্যাংককর্মীরা টাকা নিয়ে বের হওয়ার পর বোরকার তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি নিয়ে পালিয়ে যান। একজন ব্যাংককর্মী সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করেন।

একই সময়ে এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরা ধাওয়ায় যোগ দেন এবং প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বোরকারকে আটক করা হয়। তার কাছ থেকে লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেটি তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করে দেখছে পুলিশ। সাক্কারদারা থানায় বোরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নাগপুরে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট, যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬