ইরান দেশটির ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি সম্পর্কে নতুন প্রশ্ন তুলেছে।
যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও শিল্পকারখানায় হামলা চালানো হলেও, বর্তমানে দেশটি লিকুইড ফুয়েল এবং সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে হয় এবং সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র আগে থেকেই প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের খোজির ক্ষেপণাস্ত্র স্থাপনায় নতুন তৎপরতা দেখা যাচ্ছে। ইরান নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংযোজন কেন্দ্র তৈরির চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে হামলার শিকার না হয়।
যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক কর্মকর্তাদের মতে, ইরান বর্তমানে মূলত মজুত থাকা উপাদান দিয়ে নতুন ক্ষেপণাস্ত্র সংযোজন করছে, তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এর পরিমাণ সীমিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় বেশ কয়েকটি শিল্পকারখানা ধ্বংস করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু হওয়া ইঙ্গিত দেয় যে, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা কঠিন। যুদ্ধের পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সুযোগে ইরান আবার সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজ শুরু করেছে।
অনলাইন ডেক্স 




















