ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রামে বিজিবির ক্যাম্পে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেফতার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৩ Time View

লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৯ সেপ্টেম্বর) আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান এবং তাদের সহযোগী শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে। পরে সেটি বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ক্যাম্পে প্রবেশ করেন। বিজিবির অভিযোগ, তারা দায়িত্বরত সদস্যদের হুমকি দিয়ে ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

বিজিবির পক্ষ থেকে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করল বার্সেলোনা

পাটগ্রামে বিজিবির ক্যাম্পে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেফতার

আপলোড সময় : ১২:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬