ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য একক ভিসা চালু হতে যাচ্ছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০২ Time View

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে সহজে ভ্রমণের জন্য একটি ইউনিফাইড ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এই ভিসা চালু হলে আন্তর্জাতিক পর্যটকরা মাত্র একটি পারমিটের মাধ্যমে জিসিসিভুক্ত ছয়টি দেশ অবাধে সফর করতে পারবেন।

গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি অধিবেশনে এই তথ্য জানিয়েছেন। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই একক ভিসা সুবিধা আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াতকে আরও সহজ ও গতিশীল করবে।

এই ভিসার আওতায় বিদেশি পর্যটকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান এবং কুয়েত—এই ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন।

তবে এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ, আবেদন প্রক্রিয়া, ভিসা ফি এবং মেয়াদ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এই প্রকল্পটির বাস্তবায়নে কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস লিগে ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করল বার্সেলোনা

মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণের জন্য একক ভিসা চালু হতে যাচ্ছে

আপলোড সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬